হৃতিকের কোমর ভেঙে যাওয়ার শব্দটাও পেয়েছিলাম : আমিশা প্যাটেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » হৃতিকের কোমর ভেঙে যাওয়ার শব্দটাও পেয়েছিলাম : আমিশা প্যাটেল
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



হৃতিকের কোমর ভেঙে যাওয়ার শব্দটাও পেয়েছিলাম : আমিশা প্যাটেল

বলিউডে এক সময়ের সাড়া জাগানো ছবি ‘কহোনা পিয়ার হ্যায়’-এর মুখ্য চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। সম্প্রতি তাদের এই ছবিটি মুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে। রজত জয়ন্তীর এই সেলিব্রেশনে এই ছবির নায়ক-নায়িকা হিসেবে মেতে উঠেছিলেন তারা।

১০ জানুয়ারি ২০০০ সালে ‘কহোনা পিয়ার হ্যায়’ যখন মুক্তি পায়, তখন রাতারাতি ভারতবর্ষের সেনসেশন হয়ে ওঠেন হৃতিক-আমিশা। বিশেষ করে ছবিতে হৃতিকের ডান্স মুভস এবং ধুন্ধুমার অ্যাকশন ভূয়সী প্রশংসা কুড়ায়।

সম্প্রতি ছবির শ্যুটিং নিয়ে এক সাক্ষাৎকারে অজানা তথ্য জানালেন অভিনেত্রী আমিশা প্যাটেল। কথা প্রসঙ্গে বলেন ক্লাইম্যাক্স সিনে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা। আমিশা বলেন, ‘হৃতিকের কোমর ভেঙে গিয়েছিল। আমরা যখন ক্লাইম্যাক্স শুট করছিলাম, যখন একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছিল। সিনে হৃতিককে একটি বিশাল লাফ দিতে হতো এবং ও যখন সে ওই লাফটা দেয়, তখন আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ ঠিক সেই সময়ে হৃতিকের কোমর ভেঙে যায়, আমি ওই আওয়াজটা পর্যন্ত শুনেছিলাম। ও পড়ে যায় এবং ওর পিঠটা ভাঙে। মনে আছে, আমরা তাকে মধ্যরাতেই হাসপাতালে নিয়ে যাই।’

শুধু তাই নয় এই কোমর ভাঙার জন্য শ্যুটিং পিছিয়েও যায় ছয় মাস। আমিশা বলেন, ‘কহোনা পিয়ার হ্যায়’ ছয়মাস পিছিয়ে যায়, কারণ হৃতিক বিছানা থেকে উঠতেই পারেনি, বিশ্রামের প্রয়োজন ছিল। আমরা ফিরে আসি ছয়মাস পরে। রাকেশ কাকা একই সেটে শুরু করেছিলেন। অবশ্যই, এতে প্রচুর টাকাও খরচ হয়ে এবং আর্থিক ক্ষতিও হয়েছিল’।

‘কহোনা পিয়ার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। শেষ মুহূর্তের দিকে নাকি আমিশাকে এই ছবিতে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৭:১৭   ২৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ