৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

গত বছরের ৪ আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকার ৪০টি মাজার ও ৪৪টি দরগায় হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে মাজার ও দরগাহে ভাঙচুর, ভক্তদের ওপর হামলা, সম্পত্তি লুট এবং আগুন লাগানোর ঘটনা অন্তর্ভুক্ত।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৭টি হামলার রিপোর্ট করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং ইসলামিক নেতাদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচিও চালানো হচ্ছে।

প্রেস উইং জানায়, সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি থানায় দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার মাজার ও দরগাহে যেকোনও হামলার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সব পুলিশ ইউনিটকে ঘটনাগুলোর তদন্ত কঠোরভাবে চালানোর এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪১   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক
সদরপুরে একই দিনে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সদরপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫
কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পাচারকৃত অর্থ ফেরালে রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়াবে : ডা. শফিকুর রহমান
দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর
শিশুশ্রম নিরসনে সরকার আরো পাইলট প্রকল্প গ্রহণ করবে : শ্রমমন্ত্রী
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ