এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা ক্ষমতার রাক্ষস ছিল। গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে। এদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগে গণহত্যার বিচার হোক। তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা।

যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে এ সময় ডা. শফিকুর রহমান বলেন, যুদ্ধ এখন শুরু হয়েছে, কর্মীরা তৈরি থাকুন। আজ বাংলাদেশের মানুষ বৈষম্য চান না।

বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে জানিয়ে তিনি আরও বলেন, বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ইনসাফ ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।

মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলা আমির আব্দুল জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৭   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ