মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান

৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীতে অবস্থান নিয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ান বাজার মোড়ে তারা অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় সজিব নামে মালয়েশিয়া যেতে না পারা এক কর্মী বলেন, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সাক্ষাৎ চাই।

তিনি আরও বলেন, আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

তিনি আরও বলেন, আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।

এর আগে, সোমবার (২০ জানুয়া‌রি) আজকের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:০৯:২৭   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ