ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তাটি দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া, এটি কোনো হুমকি নয়।

সূত্রটি আরও জানায়, বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। বিস্ফোরক কারা রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

বার্তাটি পাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আড়াইশ যাত্রীর নিরাপত্তায় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকে জরুরি অবতরণ করায়। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়।

এর আগে, রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পাওয়া বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদেরকে টার্মিনাল ভবনে রাখে কর্তৃপক্ষ। সেসময় যাত্রীদের ইমিগ্রেশন বন্ধ করে দিয়ে পুরো বিমান ও যাত্রীদের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তল্লাশি করে কোনো বোমা, বোমাসদৃশ ও বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৪২   ৩২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ