সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না

সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।

বুধবার (২২ জানুয়ারি) রাজশাহী ও মালদা সীমান্তে শান্তি বজায় রাখতে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে দুই পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে।

সেই সঙ্গে সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫০   ২৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: রুমন
বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ