ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।

রুবেল জেলার পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে দোকানের তালা খুলছিলেন। এ সময় মোটরসাইকেল চোর রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রুবেলের নামে একাধিক চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৫   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ