বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনের জন্য চীনের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনের জন্য চীনের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনের জন্য চীনের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

সরকারি সফরে চীনে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

সাংহাইয়ের উপকণ্ঠে উন্নত-প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এ কারখানাটি প্রতিদিন প্রায় ৫০০ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

পরে, পররাষ্ট্র উপদেষ্টা সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়রের সাথে সাক্ষাত করেন এবং ঢাকা ও সাংহাইয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ভারপ্রাপ্ত মেয়র চলতি বছর অনুষ্ঠিতব্য “সাংহাই পর্যটন উৎসব”-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

গতকাল সন্ধ্যায় সাংহাই শিল্প ও বাণিজ্য ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সাথেও মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আলোচনার সময় তারা চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করার বিষয়ে, বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তর এবং চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোকপাত করেন।

উপদেষ্টা শুক্রবার দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৫৭   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ