খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের নারীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নেতৃত্ব দেবে।

এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ ও সুযোগ নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মেয়েরা খেলাধুলার অঙ্গনে আরো বড় ভূমিকা রাখুক— এটাই আমাদের প্রত্যাশা। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল কিংবা ক্রিকেট— যার যে খেলায় আগ্রহ রয়েছে, তাকে সেই সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে মেয়েরা দেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে উঁচুতে তুলে ধরবে।’

শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুবিধা নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের অহংকার ও গর্ব। আমরা চাই, তারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরো দৃঢ়ভাবে গ্রহণ করুক। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি— সর্বক্ষেত্রেই তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আধুনিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও যৌথ ভূমিকা পালন করতে হবে।

লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ