বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দুই পর্বের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪-১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

সিনিয়র সচিব ও শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। এর আগে গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত হয়েছিল ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:০০   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ