চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দুইদিন ধরে দেখা নেই সূর্যের।

একদিকে মাঘের হাড় কাঁপানো শীত। তার ওপর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মত কুয়াশা ঝরছে। এতে অনেক জায়গায় রাস্তাঘাট ভিজে গেছে।

সূর্যের দেখা না মেলায় শীতে কাতর হয়ে পড়েছে মানুষ। এর থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে দিনমজুররা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হচ্ছেন।

দিনের বেলায়ও যানবাহনগুলোকে সাবধানতার সাথে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কুয়াশার সাথে বইছে উত্তরের শীতল বাতাস। হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ফলে, দক্ষিণের সীমান্তবর্তী জেলার ৪ উপজেলার ১৩ লাখ মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আজ শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আদ্রতা ৯৭ ভাগ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, গত ৩ দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলা। বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায়ও সূর্যের দেখা মেলেনি। আগামীকাল শনিবার কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, এবারের শীত মৌসুমে ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে প্রচণ্ড কুয়াশা থেকে বীজ তলা রক্ষার জন্য বেড পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৩   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন
বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর : বিভাগীয় কমিশনার
জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর - ডেপুটি স্পীকার
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
মাদারগঞ্জে পরীক্ষার্থী অপহরণচেষ্টা: ৬ কিশোর গ্রেফতার।
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ