’নিষিদ্ধ’ পলিথিন বন্ধে ছয়টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ’নিষিদ্ধ’ পলিথিন বন্ধে ছয়টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



’নিষিদ্ধ’ পলিথিন বন্ধে ছয়টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমী। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বিসমিল্লাহ আড়তসহ চারটি প্রতিষ্ঠান এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে ১,৩০৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ধারা অনুযায়ী পরিচালিত হয়। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, প্রদর্শন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা সাধারণ জনগণকে পলিথিনের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০০   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ