সোনারগাঁয়ে ফল দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ফল দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে ফল দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় গড়ে ওঠা ফলের দোকানসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোগরাপাড়া চৌরাস্তার দু’পাশের একটি ফলের দোকানসহ মোট ৫টি অবৈধ দোকানদারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ। আরো উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের ও গ্রাম পুলিশের সদস্যরা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ গণমাধ্যমকে জানায়, বর্তমানে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কের দু’পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে জেল জরিমানার পরিমাণ আরো বৃদ্ধিসহ আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, সরকারী জমিতে স্থাপনকৃত অবৈধ ৫টি দোকানকে চার হাজার টাকা জরিমানাসহ প্রায় তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:১০   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ