তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি - ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি - ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি - ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম, এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে।

আজ সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউটিইউ ইসলামিক সেমিনার ২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয় বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

ড. খালিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ২৩ বছরের নবুওয়তের জীবন মানবজাতির হেদায়েতের উৎস। তাঁর জীবনাদর্শকে আমাদের মেনে চলতে হবে। উপদেষ্টা ইসলামের সৌন্দর্য নিজে ধারণ করা এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি রাষ্ট্র পরিচালনার জন্য উন্নত চরিত্রের মানুষকে বাছাই করার আহ্বান জানান।

এ সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোকতার আহমদ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২২:২৫:০৯   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ