মৃদু শৈত্য প্রবাহ: কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৃদু শৈত্য প্রবাহ: কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



মৃদু শৈত্য প্রবাহ: কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

শীতের দাপটে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির ঘরে উঠানামা করলেও বৃহস্পতিবার তা কমে ৯ ডিগ্রিতে নেমে গেছে। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে সড়ক মহাসড়কগুলো। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মত ঝরতে থাকে কুয়াশা। এদিকে ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে বেলা বাড়ার পর সকাল ১০টা নাগাদ বাড়তে শুরু করে তাপমাত্রা।

সকাল থেকে ঘুরে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও ঘন কুয়াশার কারণে উষ্ণতা ছড়াতে পারেনি সূর্য। এতে সকাল সকাল বাইরে খুব বেশি মানুষের উপস্থিতি দেখা যায় নি। এদিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, গেল কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আজ তা কমে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৫:১৬   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ