পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরের জেলা পঞ্চগড় এখন মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা। হিমবাতাসের কারণে অনুভূত হচ্ছে শীত। মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। জেলাটিতে গত ৪ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, শুক্রবার ৯ দশমিক ৮, বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।

এ বিষয়ে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪১   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ