গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: জামায়াত আমির
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তবে যারা খুন ও গুমের সঙ্গে জড়িত, অগ্রাধিকার দিয়ে তাদের বিচার করতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণহত্যা ও মানবহত্যার বিচার করতে হবে। প্রতিহিংসার জন্য নয়, মানবসমাজকে কংলকমুক্ত করার জন্য আমরা এসব ঘটনার বিচার চাই।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর কোনও জলমহাল, বালুমহালসহ দেশের কোথাও চাঁদাবাজি করেনি। মামলা বাণিজ্য করেনি। যদি দলের কেউ অপরাধ করে, তবে তাকে আইনের আওতায় নিয়ে আসুন।

ন্যায়বিচারের অন্তরায় হিসেবে দুর্বল তদন্ত দায়ী: প্রধান বিচারপতি

জামায়াত আমির আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নিবন্ধন বাতিল করে। শুধু তাই নয়, নিষিদ্ধও ঘোষণা করে। কিন্তু আমরা ভেঙে পড়েনি। কারণ আমরা জানি, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষে চলে।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়া সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২২   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ