ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা ৮টা বিষয়ে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর। নারায়ণগঞ্জ শহরে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এ বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি জানানো হয়েছে।

খুনিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না, যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এ সময় অন্যন্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৫   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ