রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা ও মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না।

এস আলম পালিয়েছে তাও বাজারে তেমন বিপত্তি নেই বলেও জানান শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। এটা থেকে বের হওয়ার রাস্তা সহজ হবে না।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের সৎ ভাবে উপার্জনের পথ তৈরি করতে হবে, অসৎভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে। সরকারকে বাজারে লোক দেখানো মনিটরিং বন্ধ করতে হবে।

প্রধান রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারজিস।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৫   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ