নারায়ণগঞ্জে জেলা আদালত, ডিসি ও এসপি অফিসের সামনে শেখ মুজিবের ম্যূরাল ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে জেলা আদালত, ডিসি ও এসপি অফিসের সামনে শেখ মুজিবের ম্যূরাল ভাঙচুর
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে জেলা আদালত, ডিসি ও এসপি অফিসের সামনে শেখ মুজিবের ম্যূরাল ভাঙচুর

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করছে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা বিপুল সংখ্যক ছবি ভাঙচুর ও অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এই ভাঙচুর কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর কারণে প্রশাসন কলঙ্কিত ও দলীয়করণে পরিণত হয়েছিল। ফলে মানুষ দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এখন থেকে প্রশাসন ও বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে এবং মানুষ ন্যায়বিচার পাবে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান ও তাদের দোসররা যেসব স্থানে শেখ মুজিবের ছবি টানিয়ে মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে সবগুলো স্থান থেকে আমরা ছবি অপসারণ করব। নারায়ণগঞ্জে স্বৈরাচারের দোসরদের কোন চিহ্ন রাখা হবে না।’

এছাড়া আজকের মধ্যেই শহরের চাষাঢ়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘হীরামহল’ ও আওয়ামী লীগের সুতিকাগার হিসেবে পরিচিত ‘বায়তুল আমান’ ভবন ভেঙে ফেলার ঘোষণাও দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনিপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৩   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ