যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০টি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মুজাফফরাবাদের প্রবীণ এবং নাগরিকদের সম্বোধন করে পাক সেনাপ্রধান আশ্বাস দেন, ‘জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরের ভাইদের পাশে থাকবে।’

আসিম মুনির আরও বলেন,

পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না।

কাশ্মীরকে পাকিস্তানের ‘শিরা’ উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, ‘শিরা কেটে গেলে মানুষের মৃত্যুও ঘটে। কাশ্মীর আমাদের জীবন। নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।’

এসময়, পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন জেনারেল আসিম মুনির।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০১   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ