জামালপুরে ডা.মুরাদের বাড়ীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডা.মুরাদের বাড়ীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে ডা.মুরাদের বাড়ীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামালপুর প্রতিনিধি : সমালোচিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এর গ্রামের বাড়ীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্রজনতা উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা বাড়ীর আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার সময় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও স্বৈরাচার পতনের পর থেকেই সপরিবারে পলাতক রয়েছেন ডা.মুরাদ হাসান।

মুরাদ হাসান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার।

প্রতিমন্ত্রী হওয়ার পর সংবিধান থেকে বিসমিল্লাহ্ অপসারণ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

এরই মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের একটি ফোনালাপও ভাইরাল হয়। পরে সরকার তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয।
সর্বশেষ ২০২৪ সালের সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাননি। তবুও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রায় একই সময় ভাঙচুর ও লুটতরাজ চালানো হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িতেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এসব হামলা চালানো হচ্ছে বলে জানান বিক্ষুব্ধ ছাত্রজনতার অনেকেই।

তবে এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, মুরাদ হাসানের বাড়ীতে হামলা ,ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাননি।

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৭   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ