গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারও নেই।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তান্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরোনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।’

ট্রাম্প সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব-মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এরদোগান ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘জায়নবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই।’

এর আগে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজাবাসীদের জোরপূর্বক উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমামুক্ত করে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের কথা বললেও সেখানে বসবাসরত জনগণকে কীভাবে সরানো হবে, সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং আমরা সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৬   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ