ভোলায় অপারেশন ডেভিল হান্ট: তিন দিনে আটক ১৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় অপারেশন ডেভিল হান্ট: তিন দিনে আটক ১৯
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



ভোলায় অপারেশন ডেভিল হান্ট: তিন দিনে আটক ১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ভোলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথ বাহিনী। গত তিন দিনে নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ১৯ জনকে আটক করা হয়েছে।

সবশেষ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভোলার লালমোহনে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামসেদ বেপারীকে আটক করা হয়।

কোষ্টগার্ডের সদস্যরা জানান, গত দুই দিনে তাদের আটকের সংখ্যা ১৫ জন। এছাড়া পুলিশ ৪ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। এ নিয়ে জেলায় বিশেষ অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যৌথবাহিনীর সদস্যরা।

গত তিন দিনে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হয়। বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি মোটরযান ও চালককে ট্রাফিক আইনে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৫৮   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন
রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ