গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২ টা পর্যন্ত অভিযানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শহরতলীর ঘোষেরচর এলাকার মো. শোকর আলীর সিকদারের ছেলে আল ইমরান মাহামুদ (২৪), মুকসুদপুর উপজেলা খান্দারপাড় গ্রামের জলিল কাজীর ছেলে পনির কাজী (৪৫), একই গ্রামের আনোয়ার কাজীর ছেলে লিংকন কাজী (৪২), কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জালাল হোসেন (৫২), একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত হামিদ শেখের ছেলে হারুন শেখ (৫৪)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গ্রেফতারদের মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৭   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ