গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, ‘মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিন দিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১৩:৪২:৩৪   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ