নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

আগামী নির্বাচন কবে হবে, সেটি জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন—ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা বাকিটা বাস্তবায়ন করবে।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস জানিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব। আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন, সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

এ সময় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়েও কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কীভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা।

এদিকে বৈঠকে অংশ নিতে আজ দুপুর ২টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা এসেছেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৮   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ