গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে খুঁজছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে খুঁজছে পুলিশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে খুঁজছে পুলিশ

রাজশাহীতে ভাড়া বাড়ি থেকে হেলেনা আক্তার নামে এক গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরের চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির এক কক্ষের একটি বাড়িতে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হেলেনা আক্তারের স্বামীর নাম আলমগীর হোসেন। তাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন হেলেনা। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার চলাচল ছিল না। আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে বস্তির এক লোক থানায় ফোন করে মরদেহের কথা জানান। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘরে তেমন আসবাবপত্র নেই। মেঝেতেই ঘুমাতেন ওই নারী। আগুনে পুরো শরীর ঝলসে গেছে। পাশে শুধু একটা মশারিতে পোড়া চিহ্ন দেখা গেছে। আর কিছু পোড়েনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, যে ঘরে তারা (হেলেনারা) থাকতেন তার পাশের ঘরে আরেক প্রতিবন্ধী নারী থাকেন। তিনি পুলিশকে জানিয়েছেন, আগুন লাগলে হেলেনার চিৎকার করার কথা। এ রকম কোনো চিৎকার তিনি শোনেননি। হেলেনার মা ও ভাইয়ের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তারা দাবি করছেন যে হেলেনাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য হেলেনার স্বামীকে খুঁজছি। এ ব্যাপারে নিহত হেলেনার স্বজনেরা যদি হত্যা মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তবে মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৪   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ