অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে জাপা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে জাপা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে জাপা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে জাপা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে জাতীয় পার্টি নেতা ও ছাত্রলীগ নেতাসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুইজনকে আটক করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলা রয়েছে।

নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম।

আটককৃতরা হলো বন্দর উপজেলার উইলসন রোডের কবির চৌধুরীর ছেলে ও বন্দর থানা জাতীয় পাটির সহ-সভাপতি আখিনুর চৌধুরী (৪০), সুমিলপাড়া নতুন রাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী রাব্বি (২৩)।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২২   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ