রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে শিশু নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে শিশু নিহত
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে শিশু নিহত

গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু সিএনজি ফিলিং স্টেশনে ওই ঘটনা ঘটে।

নিহত শিশূর নাম জিসান (৪)। সে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শরীফ মিয়ার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরীফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিসানসহ পাঁচজন তাদের প্রাইভেটকারে করে নরদিংদী জেলায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গ্যাস নিতে রংধনু সিএনজি ফিলিং স্টেশনে থামেন। এসময় গ্যাস নেওয়ার জন্য গাড়ি থেকে নামেন শরীফ মিয়া, তার স্ত্রী ও অন্যরা, কিন্তু শিশুকে গাড়ির ভেতরে রেখে দেন। হঠাৎ সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস লিক হওয়ার পর আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিশু জিসান ঘটনাস্থলেই মারা যায়।

নিহত জিসানের স্বজনরা অভিযোগ করেন, সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর তারা সিএনজি স্টেশনে ভাঙচুর চালালে, কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যান।

এ ঘটনায় খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৭   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ