দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই: ফখরুল
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সার্বিক কল্যাণ ও দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গন বলুন কিংবা এ অঙ্গনের জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট বলুন এবং সাংস্কৃতিক অঙ্গন বলুন আর সুশাসন বলুন সবক্ষেত্রেই একটাই পথ, যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।’

বিএনপি’র মহাসচিব আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া সম্পাদক, সাফ ফুটবল জয়ী দেশের একমাত্র অধিনায়ক ও খ্যাতিমান ফুটবলার আমিনুল হক, বিএনপি’র কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর দেশের ওপর স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবিদ আমিনুল দেশজুড়ে বিএনপি’র উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, যা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ভূমিকম্পের মতো এক আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এর সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সবক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:২৬   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ