টালবাহানা নয়, নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান ফারুকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » টালবাহানা নয়, নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান ফারুকের
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



টালবাহানা নয়, নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান ফারুকের

টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি মানবে না জানিয়ে জয়নুল আবেদিন বলেন, বিএনপি রাজপথের দল, তার ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না।

টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানান তিনি

সংস্কারের কথা বলে আবারও মইনউদ্দিন-ফখরুদ্দিনের মত দুবছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৩   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ