মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে লোডশেডিং

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে লোডশেডিং
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে লোডশেডিং

আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য মসজিদ, সরকারি ও বেসরকারি অফিস এবং বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান জানান, এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে একটি নির্দিষ্ট টিম গঠন করা হয়েছে। এই টিম এসির ব্যবহারে কোনো ধরনের অসামঞ্জস্যতা আছে কিনা তা পর্যবেক্ষণ করবে।

জ্বালানি উপদেষ্টা সতর্ক করে বলেন, এসির তাপমাত্রা নির্দিষ্ট ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা না হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিভাগ লোডশেডিং কার্যকর করবে।

এসময় রমজান মাসে ইফতার, তারাবি এবং সেহরির সময় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪১   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ