আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানিরা তাদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে গর্ব করে এবং দেশটির ওপর সেকেলে আদর্শ চাপিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

অধিবেশন চলাকালীন আসিম মুনির বলেন, পাকিস্তানি জনগণ, বিশেষ করে তরুণদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর গভীর বন্ধন রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ‘রাষ্ট্রবিরোধী উপাদানের’ প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়েছে এবং আগামীতেও তা ব্যর্থ হবে।

জেনারেল আসিম মুনির আরও বলেন,

যতদিন জাতি, বিশেষ করে তরুণরা আমাদের পাশে থাকবে, ততদিন পাকিস্তান সেনাবাহিনী কখনোই পরাজিত হবে না। আমরা কমরেডদের মতো লড়াই করি এবং আমাদের কাছে পাকিস্তানি পরিচয়ই সবচেয়ে বড়।

পাকিস্তানিরা তাদের ধর্ম, সভ্যতা এবং ঐতিহ্য নিয়ে গর্ব করে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সাহসী মানুষেরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বলেও অধিবেশনে তুলে ধরেন জেনারেল আসিম মুনির।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১২   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ