গাজায় এবার ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি নেতানিয়াহুর

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় এবার ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি নেতানিয়াহুর
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



গাজায় এবার ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি নেতানিয়াহুর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গির’ প্রশংসাও করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘নরকের দরজা কখন খোলা হবে বা এ সংক্রান্ত কৌশলের বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয়, তাহলে তা (নরকের দরজা খোলা) অবশ্যই হবে।’

নেতানিয়াহু আরও বলেন,

আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব। আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে, গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে না ওঠে।

সিবিএস নিউজের প্রতিবেদন মতে, আঞ্চলিক সফরের অংশ হিসেবে রোববার জেরুজালেমে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দেয়ার এবং মার্কিন মালিকানার অধীনে এটিকে পুনঃবিকাশ করতে ট্রাম্পের প্রস্তাবে আরব নেতাদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে পারেন।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল জিম্মিদের ফেরানোর জন্য ‘আন্তরিকভাবে’ কাজ করছে বলে ‘ফেস দ্য নেশন’ মডারেটর মার্গারেট ব্রেনানকে বলেছেন রুবিও। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এ‌কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩১   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ