শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লাখ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লাখ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লাখ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৩-২০২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনা-সহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৯   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ