সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ

সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এক অভিযানের এ পরথিন জব্দ করা হয়। অভিযানে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের মান্নানের ছেলে চালক এনামুল হক, একই জেলার সদর উপজেলার বেপারী বড় স্টেশন ক্লাব রোডের চালকের সহকারী মো. মাসুদ (১৯)।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন পরিবহণের কোনো বৈধ অনুমতি ছিল না।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই নাঈম সিদ্দিকী বলেন, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন পরিবহণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ