নারায়ণগঞ্জে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ২
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ২

নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ করে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে তাদের হেফাজতে নেন।

আটক দুই শ্রমিক হলেন, অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০)। তারা দুইজনেই বন্দরের থানার সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটূক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এখনো তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।
তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১০   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ