‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের

রাজনৈতিক দলগুলোকে ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সারজিস বলেন, ‘ছয় মাস পেরিয়ে গেল, আমরা কিন্তু প্রত্যাশিত সংস্কার দেখছি না। এটা অন্তর্বর্তী সরকার কিংবা কোনো নির্বাচিত সরকার করতে পারবে না, যদি না আমরা সাধারণ মানুষ তাদের সহযোগিতা করি।’

তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আম জনতার বিশাল একটা অংশকে শুধু ব্যক্তি স্বার্থের জন্য যে লেভেলের তোষামোদি করতে দেখলাম, সেটা আমাদের জন্য লজ্জার। নিজের একটা প্রমোশন, ভালো একটা সুযোগ পাওয়ার জন্য যত রকম তোষামোদি করা যায় তাই করে। সবাইকে এই তোষামোদি বন্ধ করতে হবে—যোগ করেন তিনি।

নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করে না যে, কোন মানুষটাকে চেয়ারে বসালে দেশের ভালো হবে। তারা তার আগে এটা চিন্তা করে, যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছি সে আমার লোক কি না। এই ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দিয়ে ‘জনগণের ম্যান’র রাজনীতি করতে হবে।’

জুলাই আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে সারজিস বলেন, ‘যদি আগামীতে কারও কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩০:২০   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ