কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এদেশে আর কোনো দিন যাতে কোন স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শত শত ছাত্র-জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২ এর ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

”বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং”- এই শ্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে।

৭ম জাতীয় কমডেকারের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেওয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনও আমাদের মনে দাগ কাটে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে।

৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের এডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ. ম.রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।

৭ম জাতীয় কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫০   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ