ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে (রাত ১২ টার পর) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিচারপতিবৃন্দ।

দেশের ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি জাতির গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান বিচারপতি এ সময়ে বলেন, ‘বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশে। একাত্তর উত্তর রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশে। ব্যক্তিগত ভাবে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার একুশের সাথে। আমার মা একজন ভাষা সৈনিক, ভাষা কন্যা।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মাতা বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ বায়ান্নোর ভাষা আন্দোলনের অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী থাকাবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২১ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

বাংলাদেশ সময়: ১৯:৪০:০৭   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয় : স্বরাষ্ট্রমন্ত্রী
হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ভূমি মন্ত্রী
সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১
সরকার ভুল করলে ধরিয়ে দিবেন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
২ বছরের মধ্যে আড়াই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ