বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ যাত্রী আহত হন।

পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, এ ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকচালককে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতের উদ্যোগ
পীরগঞ্জে গৃহস্থালি পুকুরে প্রদর্শনী মৎস্য খামার স্থাপনে উপকারভোগীদের ওরিয়েন্টেশন
দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ১২ হাজার পিস ইয়াবা রংপুরে উদ্ধার
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ