ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা এই জিনিসটা নোটিশ করেছি। আমরা এই জিনিসটা প্রেডিক করতে পেরে শনিবার সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেররিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজকে থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি। আমরা দেখি, এভাবে উন্নতি হয় কি না। না হলে, আমাদের অন্য স্ট্র্যাটেজি যেতে হবে।

আইজিপি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পনেন্ট নাই। কিন্তু আসলে এটা একটি জয়েন্ট পার্টি। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।

আইজিপি আরও বলেন, একটি গোষ্ঠী চাইছে না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। একটি গোষ্ঠী চেষ্টা করছে যেভাবে হোক দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তবে বর্তমান সরকার মানবাধিকারের ওপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৩   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ