জুন মাসেই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জুন মাসেই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫



জুন মাসেই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ

আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট আগামী জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা যদি বাজেট না দেই, তবে দাতাদের প্রজেকশন আছে, কত কী হবে, সেটা আমরা মিস করতে পারবো না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

বাজেট চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে দেওয়ার কথা শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি, বাজেটটা জুনের পরে কারো জন্য অপেক্ষা করে না। অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, কোনো সময়ই বাজেট অপেক্ষা করেনি। রিভাইস বাজেট তো আমাদের করতেই হবে। বাজেটটা আমরা জুনের মধ্যেই দেব।

বাজেট প্রণয়নে প্রধান অংশীজনদের সঙ্গে আলাপ করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা জানিয়ে দেব তারা যদি মনে করে রিভাইস করবে, তাহলে তারা রিভাইস করবে। আমরা যদি বাজেট না দেই, তবে দাতাদের প্রজেকশন আছে, কত কী হবে সেটা আমরা মিস করতে পারবো না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি হয়তো কোথাও বক্তৃতা দিয়ে বাজেট পেশ করব। অ্যাপ্রুভাল নেওয়ার তো বিভিন্ন স্টেজ আছে।

ব্যবসায়ীরা বলে থাকেন এলসি খোলার ক্ষেত্রে তারা ডলার পান না— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের আপনারা ভালো করে চেনেন। আমি তো আরও ভালো করে চিনি ব্যবসায়ীদের। তারা কিন্তু অনেক সময় এক পেশে কথাবার্তা বলে। এক গ্রুপে এসে বলবে স্যার আপনি তো এটার ওপর ট্যাক্স দিয়েছেন বা কমিয়ে দিয়েছেন। আরেক গ্রুপ এসে বলবে স্যার আপনি কমাইয়েন না, যা দিয়েছেন ঠিকই আছে। সুতরাং আমাকে চিন্তা-ভাবনা করে করতে হয়। বাজারে কিন্তু ডলারের সংকট নেই। আমাদের রপ্তানি বেড়েছে। সেটা আমরা জানছি কারণ আমাদের ক্যাশ ইনসেনটিভ দিতে হয়।

অর্থ উপদেষ্টা আরও বলেন, এখন কারেন্ট ব্যালেন্স একাউন্ট পজিটিভ এসেছে। ফাইনান্সিয়াল একাউন্ট পজিটিভ- এটা ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা দরকার, এটা আমাদের প্রথম অগ্রাধিকার। যদিও এটা আমার বিষয় না।

তিনি বলেন, আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, তারা এটা নিয়ে উদ্বিগ্ন। ফ্যাক্টরি, মূল্যবান জিনিসপত্র, গুদামের নিরাপত্তা না দিতে পারলে ব্যবসায়ীরা স্বস্তি অনুভব করবে না। এ বিষয়ে আমরা একমত এবং এটার দ্রুত সমাধান করার জন্য আমরা আলাপ-আলোচনা করেছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কিভাবে এই টাকাটা খরচ হয়েছে, এই বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটা যদি আমাদের দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে হয়, কারো মোটিভেটেড কোনো ইস্যুতে এটা ব্যবহার করে সেটা দেখার বিষয়। আমরা দেখবো ভবিষ্যতে যাতে এই ধরনের মোটিভেশনাল কাজে টাকা না আসে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৪   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ উইন্ডো’ চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী
“চামড়া কালেকশন টু উদ্যোক্তা; মাদ্রাসাকে স্বনির্ভর করার বিজনেস আইডিয়া” - আব্দুল্লাহ্ আল মাহমুদ আজহারী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ