ফতুল্লায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে আটক ২
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



ফতুল্লায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে আটক ২

ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানায় ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন। একইদিন দুপুর তিনটায় নাজমুল ইসলামকে ও সন্ধ্যায় রনি নামের আরেক ব্যাক্তিকে আটক করা হয়৷

আটককৃত নাজমুল (২৫) হলো ফতুল্লার পূর্ব লামাপাড়ার মনিরুল ইসলামের ছেলে, রনি একই এলাকার বাসীন্দা ও নাজমুলের বন্ধু।

র‌্যাব জানায়, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আটককৃত নাজমুলদের বাড়ির একটি রুমে ভাড়া থাকতেন৷ গত ১৮ জানুয়ারি রাতে নাজমুল ও তার বন্ধুরা মিলে শিক্ষার্থীর স্বামীক আটক করে নির্যাতনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে৷ ভুক্তভোগী শিক্ষার্থী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী ও স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী। এছাড়াও এ মামলায় রনি নামের আরও একজনকে গাজীপুর থেকে আটক করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৯   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ