পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এরপর মশাল প্রজ্জ্বলন ও সুসজ্জিত পোশাকে শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ সুপার শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবকবৃন্দ এবং প্রধান অতিথি নিজেও খেলায় অংশগ্রহণ করেন।

সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৯   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ