ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ৩ মার্চ ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ৩ মার্চ ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭৫ - তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।

১৮৬১ - রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত করা হয়।

১৮৭৮ - যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।

১৯০৬ - অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশ হয়।

১৯২৪ - তুরস্কের জাতীয় পরিষদ খিলাফত বিলুপ্ত ঘোষণা করে।

১৯৪৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।

১৯৬৯ - ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লির মধ্যে) চালু হয়।

১৯৭১ - ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ - কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।

১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।

১৯৭২ - বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।

১৯৭৪ - তুর্কি ডিসি -১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।

১৯৭৬ - বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।

১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।

১৯৯১ - এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

২০০৫ - রাজধানী ঢাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট- আশুলিয়া নৌপথ উদ্বোধন।

জন্ম

১৮৩৯ - ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা।

১৮৪৫ - গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৮৪৭ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৮৯৩ - প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।

১৮৯৯ - বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী।

১৯০৮ - শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী।

১৯৩১ - উস্তাদ গোলাম মুস্তফা খান, ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী।

১৯৫০ - শেখ সাদী খান, বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক।

মৃত্যু

১৫৮১ - চতুর্থ শিখ গুরু রামদাস।

১৭০৩ - রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ।

১৭০৭ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৯৮৩ - এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।

১৯৯২ - সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।

২০০০ - ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত।

২০১৬ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।

২০২০ - শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত।

২০২৩ - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক।

২০২৪ - রণেন আয়ন দত্ত, ভারতীয় বাঙালি শিল্পী।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৫৭   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিচার যখন আইনি মারপ্যাঁচে বন্দি, মাদক নির্মূলে বাধা কোথায়?
আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ