রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩
সোমবার, ৩ মার্চ ২০২৫



রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম জাফর হক (৪৫), সুন্দরী (৬০) ও আদুরী (৩৫) বলে জানা গেছে। এদের মধ্যে জাফর হক দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটির চালক এবং বাকি দুজন ওই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ