দ্রুত আগাবো, গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুত আগাবো, গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



দ্রুত আগাবো, গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রত আগাবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল।

পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।

তিনি আরও বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডান-বামের বাইনারির মধ্যে না যেয়ে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:০০   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ