জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২

পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে ভিড়ের মধ্যে ফুটপাতে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ গাড়ির চালককে আটক করেছে। দ্রুতগতির কারণে চালক ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ম্যানহাইমের প্রধান পাবলিক প্রসিকিউটর রোমিও শ্লুয়েসলার বলেন, চালককে চরমপন্থার সঙ্গে জড়িত বলে মনে হয়নি, তবে তার মধ্যে মানসিকভাবে অসুস্থ থাকার লক্ষণ ছিল বলে জানানো হয়েছে।

৪০ বছর বয়সি জার্মান নাগরিক ওই সন্দেহভাজন চালকের বিরুদ্ধে দুটি খুন এবং একাধিক খুনের চেষ্টার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু করেছেন প্রসিকিউটররা।

হামলার পর ফাঁকা বন্দুক দিয়ে নিজের মুখে গুলিও করেন তিনি। তবে ওই সন্দেহভাজন ব্যক্তিকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তাকে চিকিৎসা নিতে হয়েছিল।

প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি একজন ল্যান্ডস্কেপ মালী ছিলেন এবং একা থাকতেন বলে মনে হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সহিংস হামলার পর জার্মানিতে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে ডিসেম্বরে ম্যাগডেবার্গে এবং গত মাসে মিউনিখে মারাত্মক গাড়ি ধাক্কার ঘটনা, সেইসাথে ২০২৪ সালের মে মাসে ম্যানহাইমে ছুরিকাঘাতের ঘটনা অন্যতম।

বাংলাদেশ সময়: ১১:০৯:৪৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ